পথনির্দেশ  -  "মোহনার দিকে"
পিকনিক স্পটে আপনি ট্রেনে , বাসে বা প্রাইভেট গাড়িতে আসতে পারেন ।  
ট্রেনে আসতে গেলে শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার লোকালে ডায়মন্ড হারবারে নেমে বাসে (রুট-২৪৬) করে বুরুলে নামতে হবে ৷  বুরুল থেকে অটোযোগে রায়পুর,এবং রায়পুর থেকে রিক্সা বা ম্যাজিক ভ্যানে পিকনিক স্পট ।  বাসে আসলে ধর্মতলা থেকে ৭৫ নং বাসে রায়পুর নেমে রিক্সা বা ম্যাজিক ভ্যান সহযোগে মোহনার দিকে পিকনিক স্পট । এছাড়া শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ লোকাল ট্রেন ধরে বজবজে নেমে  বজবজ খেয়াঘাটের কাছে ম্যাজিক গাড়ি (ভায়া রায়পুর) তে বারাতলা স্টপেজে নেমে মোহনার দিকে পিকনিক স্পট,  প্রাইভেট গাড়িতেও আসতে পারেন স্পটে ।।


কয়েকটি গুরুত্বপূর্ন তথ্য  - 

একদিনে একটিমাত্র গোষ্ঠীই পিকনিক করার অনুমতি পাবেন । 

 সর্বোচ্চ ২৫০ জনের গোষ্ঠী একত্রে এখানে পিকনিকে অংশ নিতে পারবেন । 

 প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিজেদের আনতে হবে ।  

আরও বিশদে জানতে এবং অগ্রিম বুকিং করতে ফোন করুন আমাদের নম্বরে । যোগাযোগ নম্বর  -  ৭০০৩৪৫৬৫৬৮/৬২৯১৫৭৭৭২৩ ।